June 4, 2026, 9:59 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সিজারিয়ান সেকশন: প্রয়োজন না অপ্রয়োজন?

আল হুদা মালী

স্টাফ রিপোর্টার | আল-হুদা মালী
এক সময় গ্রামবাংলায় প্রসব মানেই ছিল স্বাভাবিক সন্তান জন্ম। বাড়িতে কিংবা ধাত্রীদের সহায়তায় মা-বোনেরা সন্তান প্রসব করতেন। সিজারিয়ান অপারেশন তখন ছিল অত্যন্ত বিরল—শুধু জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসকদের শেষ ভরসা হিসেবে ব্যবহৃত হতো। অথচ সময়ের পরিবর্তনে আজ শহর থেকে গ্রাম—প্রসব মানেই যেন সিজারিয়ান অপারেশন একটি সাধারণ চিত্রে পরিণত হয়েছে।
চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে এখন গর্ভাবস্থার জটিলতা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। মা বা নবজাতকের জীবন ঝুঁকিতে পড়লে সিজারিয়ান অপারেশন একটি কার্যকর ও নিরাপদ পদ্ধতি। তবে প্রশ্ন উঠছে—সব ক্ষেত্রেই কি এই অস্ত্রোপচার প্রয়োজন?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতীতে নারীরা বেশি শারীরিক পরিশ্রম করতেন, প্রাকৃতিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত ছিলেন এবং গর্ভাবস্থায় মানসিক চাপ তুলনামূলকভাবে কম থাকত। ফলে স্বাভাবিক প্রসবের সক্ষমতাও ছিল বেশি। বর্তমানে জীবনযাত্রার ধরন বদলেছে—শারীরিক পরিশ্রম কমেছে, মানসিক চাপ ও নানা জটিল স্বাস্থ্য সমস্যা বেড়েছে। এর প্রভাব পড়ছে প্রসব প্রক্রিয়ায়ও।
অন্যদিকে সচেতন মহলের অভিযোগ, অনেক বেসরকারি হাসপাতালে প্রকৃত প্রয়োজন না থাকলেও সিজারিয়ান অপারেশন করানো হচ্ছে। নির্দিষ্ট সময়ে প্রসব সম্পন্ন করা, চিকিৎসকের সময় ব্যবস্থাপনা এবং আর্থিক লাভের বিষয়টি এসব সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে।
জনস্বাস্থ্য বিশ্লেষকদের মতে, সিজারিয়ান অপারেশন একটি জীবনরক্ষাকারী চিকিৎসা পদ্ধতি হলেও এর অপ্রয়োজনীয় ব্যবহার মা ও শিশুর জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। তাই এ ক্ষেত্রে কঠোর নজরদারি ও নীতিগত দিকনির্দেশনা জরুরি। পাশাপাশি গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসব সম্পর্কে সচেতন করা, অযথা ভয় দূর করা এবং পর্যাপ্ত পরামর্শ ও সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
বিশেষজ্ঞদের অভিমত, “সিজার নয়, নিরাপদ মা ও সুস্থ শিশুই মূল লক্ষ্য”—এই দৃষ্টিভঙ্গি থেকেই প্রতিটি প্রসব পদ্ধতি নির্ধারণ করা উচিত।



ফেসবুক কর্নার