March 6, 2026, 7:35 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

দীপিকার পাশে দাঁড়ালেন কাল্কি কোয়েচলিন

অভয়নগর প্রতিবেদক

মাতৃত্বের পর গ্ল্যামারের দুনিয়ায় নিজের নিয়ম নিজেই লিখছেন বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোন। ক্যামেরার সামনে দিনে আট ঘণ্টার বেশি নয়, এই এক ঘোষণাতেই যেন নড়ে গেছে বলিপাড়ার চেনা হিসাব-নিকাশ। শোনা যাচ্ছে, এই অনড় সিদ্ধান্তের জেরে চলতি বছরে হাতছাড়া হয়েছে একের পর এক বড় প্রজেক্ট। কেউ প্রশংসায় মুখর, কেউ আবার প্রশ্ন তুলছেন। ঠিক এই দ্বিধাবিভক্ত বলিউডের মাঝেই দীপিকার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে সমর্থনের কণ্ঠ তুললেন বলিউডের আরেক অভিনেত্রী কাল্কি কোয়েচলিন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সম্প্রতি নিজের আন্তর্জাতিক চলচ্চিত্র ‘হার সং’-এর শুটিং শেষ করেছেন কাল্কি। সেই কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ নিয়ে আক্ষেপ ঝরল তার কণ্ঠে।

কাল্কি মনে করেন, দীপিকা পাড়ুকোন কাজের সময়ের যে দাবি তুলেছেন, তা অত্যন্ত যৌক্তিক এবং সৃজনশীল কাজের জন্য জরুরি।

এক সাক্ষাৎকারে দীপিকার কর্মঘণ্টার বিষয়ে কাল্কি বলেন, ‘বিদেশের ছবির শুটিংয়ের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো সেটে বাড়তি লোক থাকে না। ফলে কাজটা খুব দ্রুত, গোছানো এবং নিখুঁতভাবে শেষ হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির শুটিং সেটে সবসময়ই অপ্রয়োজনীয় ভিড় লেগে থাকে। এই শৃঙ্খলাটা আমাদের ওদের থেকে শেখা উচিত।’

অভিনেত্রী আরও বলেন, ‘এখানে শিফট ১২ ঘণ্টার হলেও দেখা যায় সময়মতো কাজ শুরু হয় না, আবার শেষও হয় না। কাজের পরিবেশ আনন্দদায়ক হওয়া খুব জরুরি। পরিবেশ সুস্থ থাকলে কাজের মানও ভালো হয়। আমরা বর্তমানে যে বিশৃঙ্খলার মধ্যে কাজ করি, তা সৃজনশীল কাজের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।’

তাই বলা যায়, সব বিতর্কের মাঝেও সময় যেন নিজের উত্তর নিজেই দিয়ে দিচ্ছে। মাতৃত্বের পর নিজের শর্তে কাজ করার সিদ্ধান্তে দীপিকা পাড়ুকোন যে একা নন, সেটা কাল্কির প্রকাশ্য সমর্থন তা স্পষ্ট করে দিল। কাজের সময় নয়, কাজের মান ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, এই বার্তাটিই বছর শেষে নতুন করে আলোচনার জন্ম দিল বলিউডে। সংশ্লিষ্টদের মতে, এই সমর্থন শুধু দীপিকার অবস্থানকেই নয়, ভবিষ্যতে শিল্পীদের কাজের পরিবেশ নিয়েও নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করতে পারে



ফেসবুক কর্নার