March 11, 2026, 4:31 pm
শিরোনাম :
পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক লামায় তথ্য অফিসের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত নারী অপহরণের চেষ্টায় ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

শিবগঞ্জে জামায়াতের  নির্বাচনী পথসভায় হামলা ও ভাংচুর

সানাউল্লাহ সুমন

: শিবগঞ্জে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় বি এনপির সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ জানুয়ায়ী শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাখরালী বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিনোদপুর ইউনিয়নের বাখরালী বাজারে  চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনে জামায়াত  ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে পথসভা চলার সময়  বিএনপির  ও জামায়াত ইসলামীর কয়েকজন সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয এবং পরে ধস্তাধস্তা ও চেয়ার ছুঁড়াছুঁড়ি হয়। এ ঘটনায় জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে পথসভার প্রায় ৪০টি চেয়ারভাংচুর করে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে দাবী করা হয়েছে যে বিএনপির সমর্থকরাই এ হামলা করেছে।  এ  সময় জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের  মুরশালিন, আবদুল মতিন,মকবুল,কামরান,সাদ্দাম,সিফাতসহ প্রায় ৭/৮ জন কর্মী আহত হয়েছেন। ড. কেরামত আলীর অনুরোধে তার দলীয় কর্মী সমর্থকরা শান্ত হয়। তবে বিএন পি সমর্থকদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।  এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন,তেমন কিছু ঘটেনি। উভয় দলের কর্মসমর্থকদের মাজে সামান্য ধাক্কাধাক্কি হয়েছিল। এ সময় কয়েকটি চেযার ভাংচুর হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী পুলিশ রেঞ্চের  ডি আই জি সাহাজাহান আলি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্ত  থাকার জন্য অনুরোধ করেন।



ফেসবুক কর্নার