April 28, 2026, 6:55 pm
শিরোনাম :
নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ

মেঘনায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজি ওজনের কচ্ছপ

নয়ন চৌধুরী

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কচ্ছপ। বিরল প্রজাতির এই কচ্ছপটি একনজর দেখতে ভীড় জমান স্থানীয়রা। পরে সেটিকে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসেন শাকিল মাঝি নামের এক জেলে।

তিনি জানান, প্রতিদিনের মতো  শনিবার  সকালে ৪ জন মাঝিমাল্লা নিয়ে তিনি নদীতে মাছ ধরতে যান। জাল টেনে মাছ ধরার সময় তার জালে আটকা পরে বিশালাকৃতির কচ্ছপটি। প্রথমে বড় কোনো মাছ ভেবে জাল তুলতে গেলে ভিন্ন কিছু বুঝতে পারেন তিনি। পরে জাল তুলে দেখা যায় একটি বড় আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। এরপর অন্য মাছের সঙ্গে সেটিকে তীরে নিয়ে আসলে উৎসুক মানুষ কচ্ছপটিকে একনজর দেখতে ভীড় করেন।

জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ তারা কখনো জালে দেখেননি। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। কেউ কেউ এটিকে বিরল প্রজাতির জলজ প্রাণী বলে মন্তব্য করেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই কচ্ছপ সাধারণ সাগর মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে তখন তাদের জালে জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিচ্ছি। এছাড়াও আমাদের টিম সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কোন জেলের জালে কচ্ছপ ধরা পড়লে তা দ্রুত সুস্থ অবস্থায় নদী বা সাগর মোহনায় অবমুক্ত করার নির্দেশ রয়েছে।



ফেসবুক কর্নার