April 24, 2026, 5:06 pm
শিরোনাম :
পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক

মান্দায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাটইল পিড়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ জনসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা একত্রিত হন। এর আগে তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনীর গণসংযোগ করেন ডাঃ ইকরামুল বারী টিপু।
ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক আলী মন্ডল এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, এ্যাড কুমার বিশ্বজিৎ সরকার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় তেঁতুলিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার