April 24, 2026, 6:45 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

নির্বাচিত হলে কঠোরহস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের

অভয়নগর প্রতিবেদক

নির্বাচিত হলে কঠোর হাতে দুর্নীতি দমন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হবে। অপরাধী নিজ দলের হলেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।

সমাবেশে বক্তব্যের শুরুতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি নেতা। এরপর তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন এবং রাজনৈতিক অধিকার চায়। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সমালোচনার রাজনীতি দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে বলে দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়েই দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) সংখ্যা বাড়ানো হবে এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। পাশাপাশি তিনি শিক্ষাব্যবস্থায় বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।

বক্তব্যে তিনি আওয়ামী লীগের ১৯৯৬–২০০১ সময়কালের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির সূচক ধারাবাহিকভাবে কমেছিল। তিনি দাবি করেন, খালেদা জিয়া দেশকে দুর্নীতির গ্রাস থেকে মুক্ত করেছিলেন। এ সময় চট্টগ্রামের সঙ্গে নিজের পরিবারের আবেগঘন সম্পর্কের কথাও তুলে ধরেন তারেক রহমান। এর আগে সকালে তিনি চট্টগ্রামের একটি হোটেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যুব সংলাপে অংশ নিয়ে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় করেন।



ফেসবুক কর্নার