April 24, 2026, 5:15 pm
শিরোনাম :
পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক

১১ দলীয় নির্বাচনী ঐক্য সরকারে এলে আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান

অভয়নগর প্রতিবেদক

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ডা. শফিকুর রহমানের নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। গণসংযোগকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

মোবারক হোসাইন বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে জনগণের কথা শুনছেন। তিনি শুধু একজন সংসদ সদস্য প্রার্থী নন। বরং ১১ দলীয় নির্বাচনী ঐক্য যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে, তাহলে ডা. শফিকুর রহমানই হবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেতৃত্বের যোগ্যতা, সততা ও দেশ পরিচালনার দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন।

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মোবারক হোসাইন বলেন, ভোট দেওয়ার সময় শুধু একজন এমপি প্রার্থী নয়, একজন সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করতে হবে। ডা. শফিকুর রহমান এই এলাকার সমস্যা সম্পর্কে ভালোভাবে অবগত এবং এসব সমস্যা সমাধানে তিনি বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণের জীবনমান উন্নয়নই তার মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, গণমাধ্যম ও বিভিন্ন জনসমাবেশে ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর কার্যকর সমাধানে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। দেশের চলমান সংকট নিরসনে তিনি একজন দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে পরিচিত। গণসংযোগ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।



ফেসবুক কর্নার