April 25, 2026, 1:03 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

শব্দদূষণ নিয়ন্ত্রণে বিমানবন্দর এলাকায় মোবাইল কোর্ট, জরিমানা আদায়

অভয়নগর প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা কার্যকর করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নীরব জোন হিসেবে ঘোষিত এই এলাকায় বিধি লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

অভিযান চলাকালে মোট পাঁচটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অমান্যের অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয় এবং মোট ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হর্ন ব্যবহার, অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং নির্ধারিত নীরবতা নীতিমালা ভঙ্গের কারণেই মূলত এসব মামলা দেওয়া হয়েছে।

একই দিনে ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগ পৃথকভাবে অভিযান পরিচালনা করে। এ অভিযানে আরও ৩৬টি মামলা করা হয় এবং জরিমানা হিসেবে আদায় করা হয় ৯৫ হাজার টাকা। ট্রাফিক বিভাগ জানায়, বিমানবন্দর এলাকায় যাত্রী, স্থানীয় বাসিন্দা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে নীরব জোনের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় এখানে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হবে। নীরব জোন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার