October 6, 2026, 6:31 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

বেগম খালেদা জিয়া ও কোকোকে নিয়ে কটুক্তি: ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ, ২৫ জানুয়ারি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন ঝিনাইদহ বারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আলীম। মামলাটি গ্রহণ করে আদালতের বিচারক মখলেসুর রহমান অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদি অ্যাডভোকেট আব্দুল আলীম বলেন, সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এতে জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং বিএনপিসহ সংশ্লিষ্টদের মানহানি হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও আইনের পরিপন্থী। বিষয়টির প্রতিবাদ এবং সঠিক বিচার দাবিতেই আদালতের আশ্রয় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমির হামজার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
আদালতের নির্দেশে মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে পিবিআই।



ফেসবুক কর্নার