March 7, 2026, 12:13 pm
শিরোনাম :
গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা

কোনো কোনো দল বলছে বিএনপি মানুষকে ধোঁকা দিচ্ছে: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল অভিযোগ করছে যে বিএনপি নাকি মানুষকে ধোঁকা দিচ্ছে। তবে দেশের মানুষকে ধোঁকা দিয়ে বিএনপির কোনো লাভ নেই। বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা আমাদের রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে চৌদ্দগ্রাম আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদা সভাপতিত্ব করেন।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করা হবে। কে কী বলল, তাতে বিএনপির কিছু আসে-যায় না। আমরা প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনায় সময় নষ্ট করতে চাই না। জনগণ জানতে চায়— বিএনপি ক্ষমতায় গেলে দেশের জন্য কী করবে।

তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দলগুলো শুধু বিএনপির সমালোচনাতেই ব্যস্ত। কিন্তু অন্যের গিবত করে জনগণের পেট ভরবে না। দেশের মানুষের বাস্তব সমস্যার সমাধানই বিএনপির মূল লক্ষ্য।

নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এবার ভোটের পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়াও জরুরি। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের জামাত শেষে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। ভোট দেওয়ার পর ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন না হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীসহ অন্যান্য নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার