April 24, 2026, 5:27 pm
শিরোনাম :
পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই: পীর সাহেব চরমোনাই

অভয়নগর প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষে ভোটের একটি মাত্র বাক্স থাকবে। তিনি শনিবার (২৫ জানুয়ারি) ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে স্থানীয় জামিয়া নিয়ামতিয়া মাদরাসায় তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, “পূর্বেই আমরা ইসলামের পক্ষে একটি বাক্স দেয়ার ঘোষণা দিয়েছিলাম। আমাদেরকে কেউ ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করেছেন। নির্বাচনে সমঝোতার আলোচনাও হয়েছে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।”
সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম লেভেল প্লেয়িং ফিল্ড সংক্রান্ত শঙ্কা ব্যক্ত করে বলেন, “আশা করি সরকার বিষয়টি নিরপেক্ষভাবে দেখবে। ইসলামী আন্দোলন নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ইসলাম বাস্তবায়ন করবে না—এটাই বাস্তবতা।”
তিনি নির্বাচনী মাঠে তৃণমূল প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, “ইসলামের পক্ষে একটি বাক্স আছে। ইসলামকে ক্ষমতায় নিতে হলে মাঠে-ময়দানে সক্রিয়ভাবে দাওয়াত দিতে হবে। প্রতিটি ঘরে ঘরে ‘হাত-পাখা’ পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মনোনীত প্রার্থী ও ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং ইত্তেফাকুল উলামা ত্রিশাল শাখার সভাপতি মাওলানা এখলাস উদ্দিন।



ফেসবুক কর্নার