ভোটে জান্নাতে নিতে পারবো না, তবে ধানের শীষে ভোট দিলে
একটি দল ইসলামের নাম ভাঙ্গিয়ে ভোট দিলে নাকি জান্নাতে নিয়ে যাবে, তবে আমি আপনাদেরকে জান্নাতে নিতে পারব না কিন্তু ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়নে ভরে দেব। যারা ভোটের নামে জান্নাত দিচ্ছে তারা কোনদিন ক্ষমতায় আসতে পারবে না। তাই যারা ধর্মকে ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের কথায় কান দিবেন না। দীর্ঘ ১৬ বছর পর ভোট দেওয়ার সুযোগ এসেছে, আপনারা সেই সুযোগ কে কাজে লাগিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। আগামীতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে ।সেই লক্ষ্যে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ কে বিজয়ী করতে হবে। আপনারা আমাকে এমপি নির্বাচিত করলে আমার দরজায় যেতে পাস লাগবে না। আমি আপনাদের বাড়ি ,এলাকার সন্তান সবসময় আমাকে কাছে পাবেন, যে কোন প্রয়োজনে। তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আপনারা ঘরে ঘরে রেশন কার্ড, কৃষি কার্ড , শিশু কার্ড ,মাতৃতিত্ব কার্ড, স্বাস্থ্য সেবা কার্ড সহ নানান সুযোগ সুবিধা পাবেন। একটি দল ধর্মকে ব্যবহার করে বিগত ২০৯১ সালের নির্বাচনে ৩ টি আসন পেয়েছিল । ২০০১ সালে বিএনপি’র সঙ্গে জোট বেঁধে সে নির্বাচনে ১৮ টি আসন পেয়েছিল, তারাই এখন জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে। আরো একজন প্রার্থী আছে যে বিএনপি’র ছায়াতলে থেকে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট চেয়ে চেয়ে আপনাদের দ্বারা ধারে ঘুরছে। আপনারা ফুটবলের খবরে পড়বেন না। আপনারা নিশ্চয়ই অবগত আছেন তাকে দল থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন বিএনপির কেউ না। এই সমস্ত লোকের কথায় কান দেবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ ২৪০ এর অধিক আসন নিয়ে সরকার গঠন করবে। আপনারা সেই লক্ষ্যে ধানের শীষের ছায়াতলে থেকে ধানের শীষ কে বিজয়ী করবেন। ২০০১ সালে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে কালীগঞ্জে রাস্তাঘাট ,ব্রিজ, কালভার্ট ,স্কুল, কলেজ ,মাদ্রাসা ,মসজিদ, মন্দির সহ ব্যাপক উন্নয়ন করেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করব ইনশাল্লাহ।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪ টার সময় ভদ্রখালী কেন্দ্রীয় ঈদগা ময়দানে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত জনসভায়
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু , সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসান, প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন আপনারা আবার ধানের শীষ কে বিজয়ী করে এলাকার উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো কাজী আলাউদ্দিন সম্পন্ন করবে। বিএনপি ক্ষমতায় আসলে এলাকায় কোন চাঁদাবাজি, দখলবাজি এবং টেন্ডারবাজি ছাড়াও এলাকায় কোন সংখ্যালঘু নির্যাতনকারীদের স্থান হবে না।থাকবে না।