April 24, 2026, 3:30 pm
শিরোনাম :
টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা

সুষ্ঠু নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে, তাদের সহযোগিতা করব

অভয়নগর প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেকোনো দল বা জোট ক্ষমতায় এলে তাদের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী পদযাত্রা শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এনসিপি বিশ্বাস করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে। জনগণের ভোটে যারাই নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, এনসিপি তাদের সঙ্গে গণতন্ত্র ও জনস্বার্থের প্রশ্নে সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোমবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী পদযাত্রার প্রথম দিনের কার্যক্রম শুরু হবে। এই পদযাত্রা ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং সারাদেশের ২৪টি জেলা ঘুরে ঢাকায় এসে শেষ হবে।

পদযাত্রায় এনসিপি ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানো হবে বলে জানান আসিফ মাহমুদ। পাশাপাশি গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং কেন ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন— তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার