April 24, 2026, 3:28 pm
শিরোনাম :
টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা

কর্মসংস্থানে সৃষ্টি, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার : লায়ন ফরিদুল

আরিফ হাসান

বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রামপাল উপজেলার ঐতিহ্যবাহী পেড়েখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করা হয়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী লায়ন শেখ ফরিদুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, “আমি একটি দুর্বৃত্তায়ন, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “দুর্বৃত্তায়ন ও সন্ত্রাস কীভাবে নির্মূল করতে হয়, তা আমি জানি। জনগণকে সঙ্গে নিয়েই এসব অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজকে অপরাধমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, হাওলাদার আলামিন হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওজিয়ার রহমান অজিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের পথ সুগম হবে। জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার