April 24, 2026, 3:27 pm
শিরোনাম :
অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির মূল অগ্রাধিকার। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে এবং দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর নতুন বাস টার্মিনাল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক বাণিজ্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহরে থাকা মাদকের বড় বড় স্পটগুলো বিএনপি ক্ষমতায় এলে সবার আগে উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দখলদারিত্ব, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশ ও বিদেশে কাজের উপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি নদী-খাল দখলমুক্ত করে কৃষি উৎপাদন বাড়াতে সারাদেশে জলাশয় সংস্কার ও জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর কথাও জানান তিনি।



ফেসবুক কর্নার