August 15, 2026, 3:55 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশের বাদ পড়ায় সহানুভূতি জানাল স্কটল্যান্ড ক্রিকেট

অভয়নগর প্রতিবেদক

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে শেষ মুহূর্তে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় সহানুভূতি প্রকাশ করেছে স্কটল্যান্ড ক্রিকেট। দেশটির প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, এ ধরনের পরিস্থিতিতে বিশ্বকাপে সুযোগ পাওয়া মোটেও আদর্শ নয় এবং বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সত্যিই খারাপ লাগছে। তিনি মনে করেন, একটি স্বচ্ছ ও নির্ধারিত বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়েই সব দলের বিশ্বকাপে আসা উচিত।

বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়। শনিবার আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পরপরই প্রস্তুতিতে নেমে পড়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। অল্প সময়ের মধ্যে দল গঠন, ভিসা প্রক্রিয়া এবং সফর পরিকল্পনা চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে তারা।

ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘এভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। সবাই একটি নির্দিষ্ট বাছাই পথ অনুসরণ করেই আসতে চায়। এটি একেবারেই ব্যতিক্রমী পরিস্থিতি। আর বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আমাদের সত্যিই খারাপ লাগছে।’ তিনি আরও জানান, এ নিয়ে প্রশ্ন ও সমালোচনা আসতে পারে, বিষয়টি তারা বুঝতে পারছেন। তবে স্কটল্যান্ড বর্তমানে টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে রয়েছে এবং নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।

বিশ্বকাপে সুযোগ পাওয়ার আগেই সম্ভাব্য পরিস্থিতির জন্য কিছুটা প্রস্তুতি নিচ্ছিল স্কটল্যান্ড। বোর্ডের সীমিত জনবল থাকা সত্ত্বেও সবাই দিনরাত কাজ করছেন বলে জানান লিন্ডব্লেড। একই সময়ে অনূর্ধ্ব–১৯ দল সফরে, নারী দল নেপালে বিশ্বকাপ বাছাই খেলছে। স্কটল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করবে সোমবার। আইসিসি দ্রুত ভারতীয় ভিসা প্রক্রিয়ার আশ্বাস দিয়েছে। নতুন প্রধান কোচ ওউয়েন ডকিন্সের অধীনে দলটি প্রতিযোগিতামূলক পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে অংশ নেবে।



ফেসবুক কর্নার