March 7, 2026, 10:27 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ: নাহিদ ইসলাম

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ, যা দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সংকট কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত সংকট হলো দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশের বড় সংকট হলো ঋণখেলাপি ও লুটেরাদের বিচার নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা। তিনি জানান, এনসিপি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো মৌলিক বিষয়গুলোকে সামনে রেখে পরিকল্পনা ও ইশতেহার প্রণয়ন করেছে। তার ভাষায়, “আমরা লোক দেখানো প্রকল্প নয়, টেকসই অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের কথা বলছি।”

একটি দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাহাজ্জুদের নামাজের কথা বলে ভোটকেন্দ্রে আগেভাগে উপস্থিত হওয়ার আহ্বানের আড়ালে কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে। ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারে, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

একই সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মিডিয়ায় আবারও দলীয়করণের প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে একদিকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের আগে দেশের কিছু গণমাধ্যম দালালি করেও ফ্যাসিবাদ রক্ষা করতে পারেনি। জনগণ রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে এবং ভবিষ্যতেও অন্যায় ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সভায় এনসিপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার