April 24, 2026, 2:02 pm
শিরোনাম :
আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ

‘ইসলামী আন্দোলন একা নয়, আমাদের সাথে আল্লাহ আছেন’: রৌমারীর জনসভায় চরমোনাই পীর

কে এম জাকির কুড়িগ্রাম

কুড়িগ্রাম-৪ আসনের রৌমারীতে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ একা নয়, আমাদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। একই সঙ্গে দেশের হক্কানি ওলামায়ে মাশায়েখগণ আমাদের পাশে আছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরীয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা মূলত ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হলো হাতপাখা। একমাত্র হাতপাখা মার্কা বিজয়ী হলেই দেশে ইসলামী আইন ও অনুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিবর্তন, ন্যায়ের পক্ষে অবস্থান এবং মানবতার কল্যাণ নিশ্চিত করতে ভোট দেওয়া প্রত্যেক মুমিনের দায়িত্ব। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি উপস্থিত জনতার প্রতি হাতপাখা প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জেলা ও উপজেলা শাখার মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের সংগ্রামকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর।



ফেসবুক কর্নার