April 24, 2026, 2:02 pm
শিরোনাম :
আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ

দুর্নীতিবাজদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে — ডা. শফিকুর রহমান

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোটের অন্যতম রূপকার ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদী শাসকরা তাদের শাসন কেয়ামত পর্যন্ত চালানোর স্বপ্ন দেখেছিল। আমি আজ এখানে তাদের পক্ষে কথা বলতে এসেছি, যাদের তুলে নিয়ে গিয়ে আয়না ঘরে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। আল্লাহর মেহেরবানিতে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা সেই ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি।”
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে। দুর্নীতিবাজদের হাত ভেঙে ব্যান্ডেজ করে দেওয়া হবে। আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
বেকার যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা তোমাদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। তোমরা কাজ চাও। তাই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।” তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ১১টি দল এক হয়ে দুর্নীতিকে ‘লাল কার্ড’ দেখাতে চায়।
চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পর ঝিনাইদহে বেশি হারে চাঁদা আদায় হচ্ছে। মানুষ কষ্ট করে রুজি-রোজগার করে, আর সেখানে গিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। তিনি চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান।
তিনি আরও বলেন, অনৈক্য নয়, বিভক্তি নয়—ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ২০২৪ সালে একটি বিপ্লব হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আরেকটি বিপ্লব ঘটাতে হবে। আমরা ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর।
এসময় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মাওলানা মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী মাওলানা আবু তালিব, ঝিনাইদহ-১ আসনের প্রার্থী এএসএম মতিউর রহমান, কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।



ফেসবুক কর্নার