June 24, 2026, 5:06 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

পাবনায় জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা

অভয়নগর প্রতিবেদক

পাবনার সদর উপজেলার বুদেরহাট এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে মহিলা জামায়াতের কর্মীদের বাধা ও হেনেস্থার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।
মহিলা জামায়াতের কর্মীরা অভিযোগ করে বলেন, তারা কয়েকটি বাড়িতে ভোট চাওয়ার সময় কিছু ব্যক্তি এসে তাদের বাধা দেন এবং বলেন—এটি বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাসের এলাকা, এখানে জামায়াতের ভোট চাওয়া যাবে না। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করেন। এ সময় ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সুলতান ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় এবং কয়েকজনকে কিছু সময় আটকে রাখা হয়।
পাবনা-৫ আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ভোট চাওয়ার অধিকার সবার রয়েছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিনি ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেন। অপরদিকে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান, উভয় পক্ষের মারধরের অভিযোগ রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।



ফেসবুক কর্নার