October 11, 2026, 12:54 am
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

সাদ্দামের স্ত্রী-সন্তানের কবর জিয়ারত সেলিমের

মিজানুর রহমান সাগর

বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতির স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে যান এবং সেখানে নিহত সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার শিশু সন্তানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এই মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বলেন, পরিবারটি যেভাবে মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এম এ এইচ সেলিম বলেন, সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু আত্মহত্যা বলে তার কাছে মনে হচ্ছে না। তিনি বলেন, এই ঘটনার পেছনে যদি কোনো অপরাধ, অবহেলা বা গাফিলতি থেকে থাকে, তবে তা অবশ্যই উদ্ঘাটন করতে হবে। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উন্মোচনের দাবি জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।



ফেসবুক কর্নার