November 25, 2026, 2:36 am
শিরোনাম :
খুলনায় ৯ ঘণ্টায় ছয় স্থানে গুলি, নিহত আওয়ামী লীগ নেতা মানিকগঞ্জে শিমু হত্যার পর ময়নাতদন্তে অর্থ আদায়ের অভিযোগ ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোল্লাহাট এডামস্ মা ও শিশু হাসপাতাল-২০ শয্যায় উন্নীত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাট এ্যাডামস্ মা ও শিশু হাসপাতাল বিশ শয্যায় উন্নীত করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বোয়ালিয়া মোড়ে অবস্থিত দশ শয্যা এ হাসপাতালে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় তলায় দশ শয্যা বৃদ্ধি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসিসিএডি’র নির্বাহী পরিচালক মিসেস কাসানা হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ্যাডমসে্র নির্বাহী পরিচালক এমডি আলি আসলাম, তিনি বলেন, এ্যাডামস্ মা ও শিশু হাসপাতাল এই এলাকার সাধারণ মানুষের জন্য করা হয়েছে। কোন ব্যবসায়িক চিন্তা চেতনা থেকে এই হাসপাতাল করা হয়নি, এখানে যারা দায়িত্বে আছেন তাদের সবসময় মাথায় রাখতে হবে কোন মানুষ যেন অর্থাভাবে সু-চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আর্ত মানবতার সেবায় এই হাসপাতাল সব সময় নিয়োজিত থাকবে।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আইসিসিসিএডি এর ম্যানেজিং ডিরেক্টর  মিঃ সাকিব হক।
উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এমডি আল আমিন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মনিরুজ্জামান মিনু, এস এম সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত হাসপাতালের ম্যানেজার শিকদার দিদারুল ইসলাম পাপ্পু



ফেসবুক কর্নার