April 24, 2026, 1:42 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩

এক হাতে ফ্যামিলি কার্ড, অন্য হাতে নারীর গায়ে হাত—দুটো একসাথে চলে না: সাতক্ষীরায় ডা. শফিকুর রহমান

অভয়নগর প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক হাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে নারীর গায়ে হাত—এই দুইটি একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, তাদের হাত শক্তভাবে প্রতিহত করা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না। সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো আধিপত্যের কাছে মাথা নত করা হবে না। ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।
যুবসমাজ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা যুবকদের ভাতা দিয়ে ছোট করতে চাই না। তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে চাই। এতে তাদের প্রকৃত সম্মান প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই আজ কেউ কেউ জালিমে পরিণত হয়েছেন। বর্তমান প্রজন্ম পরিবর্তন চায়, সংস্কার চায়। তারা পুরোনো, জীর্ণ ও পচা রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসতে প্রস্তুত।
আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ সাতক্ষীরার চার আসনের সংসদ সদস্য প্রার্থীরা



ফেসবুক কর্নার