April 24, 2026, 1:41 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩

খুলনায় জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা: শিল্প কারখানা চালু, যুবককে কর্মসংস্থানের আশ্বাস-ডা. শফিকুর রহমান

মামুন মোল্লা

খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখার আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিগত সরকারের ভুলনীতি ও দুর্নীতির কারণে খুলনার শিল্প ও কৃষি খাত ধ্বংস হয়েছে। ক্ষমতায় এলে বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে।
ডা. শফিকুর রহমান যুবকদের উদ্দেশে বলেন, “আমরা বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করতে চাই না, বরং কর্মসংস্থানের মাধ্যমে তাদের সম্মানিত করতে চাই। দেশের যুব সমাজের অবদান আমরা মূল্যায়ন করি।” তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, ভোটের অধিকার রক্ষা করে সুষ্ঠু ও নিরাপদভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করুন।
জনসভায় জামায়াতের নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে ভোটাধিকার ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা রাশেদ প্রধান এবং খুলনার বিভিন্ন আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থীরা।
ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় এলে সরকারের প্রতিটি মন্ত্রী ও এমপি নিজস্ব স্বার্থ নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করবে। খুলনায় জলাবদ্ধতা দূরীকরণ, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, পাইপলাইনে গ্যাস সরবরাহ, বন্দর নগরীতে আধুনিক বিমানবন্দর স্থাপন এবং সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের প্রতিশ্রুতি দেন।
জনসভা শুরু হয় খুলনার কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বক্কারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়।



ফেসবুক কর্নার