October 11, 2026, 1:12 am
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

কালিগঞ্জে সিফাত ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সায়েদুল ফাউন্ডেশন দুলাবালার (SIFAD) উদ্যোগে কালিগঞ্জ-শ্যামনগর উপজেলার ২৫ জন মেধাবী শিক্ষার্থী এবং ৫ জন গুণীজনের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রতনপুর ইউনিয়নের পিডিকে ফুটবল মাঠে বেলা ১টার সময় শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীকে ল্যাপটপ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও সচিব আব্দুল মজিদ ও আরও ৫ জন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও SIFAD-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনিস-আর-রেজা, খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. এস এম সাজ্জাদ হোসেন, কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মাহমুদ, কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান, নলতা আহসানিয়া মিশন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ড. হাবিবুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শংকর কুমার দে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আমিনুল ইসলাম।



ফেসবুক কর্নার