এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম-মোশারফ হোসেন
রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া
Update Time :
Tuesday, January 27, 2026
/
65 Time View
/
Share
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বুড়ইল বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি বলেন, এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ কে আজাদ। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা ফজলে রাব্বী তোহা, সহসভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বুড়ইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও নারী-পুরুষ সাধারণ ভোটাররা ব্যাপকভাবে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বুড়ইল বাজার এলাকা।