April 29, 2026, 4:07 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রৌমারী মহিলা ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে মোঃ হাবিবুর রহমানের যোগদান

কে এম জাকির

কুড়িগ্রামের রৌমারী উপজেলার নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান রৌমারী মহিলা ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অত্র কলেজের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ হাবিবুর রহমান। গত ২৭ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন।
কলেজ গভর্নিং বডি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের শিক্ষকতা অভিজ্ঞতা, একাডেমিক দক্ষতা এবং প্রশাসনিক যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে তিনি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজ এই অঞ্চলের নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। এ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় তিনি কলেজ পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং ছাত্রীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
এদিকে নতুন অধ্যক্ষের যোগদানে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে রৌমারী মহিলা ডিগ্রি কলেজ ভবিষ্যতে শিক্ষা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।
উল্লেখ্য, নবনিযুক্ত অধ্যক্ষকে স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসে একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



ফেসবুক কর্নার