April 24, 2026, 12:36 pm
শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে উত্তরায় একটি সরকারি হাসপাতাল এখন সময়ের দাবি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে এই হাসপাতাল নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তরাবাসীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, গণতান্ত্রিক আন্দোলনে উত্তরার মানুষ যে অবদান রেখেছে, তা ভবিষ্যৎ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জনগণের এই অংশগ্রহণকে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।

উত্তরায় গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, নিয়মিত বিল পরিশোধের পরও মানুষ পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। এটি শুধু উত্তরার নয়, বরং সারা দেশের একটি বড় সমস্যা। তিনি অভিযোগ করেন, অতীতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাধা সৃষ্টি করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নতুন গ্যাস অনুসন্ধান, শিল্পকারখানা স্থাপন, পাশাপাশি পানির সংকট, জলাবদ্ধতা নিরসন ও যানজট কমাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।



ফেসবুক কর্নার