August 16, 2026, 2:52 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস

অভয়নগর প্রতিবেদক

ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে বলেন, নির্বাচনকে ঘিরে কুৎসা রটানো হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগ গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। এ সময় তিনি শাহজাহানপুর মালিবাগ প্রথম লেন থেকে মৌচাক হয়ে মালিবাগ মোড় ঘুরে রাজারবাগ পুলিশ গেট এলাকায় গণসংযোগ করেন। পরে ১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনি মিছিলে নেতৃত্ব দেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, সেটাকেই নাকি হুমকি বলা হচ্ছে। কোথায় কী হচ্ছে, সব দোষই যেন আমার। আমি এসব কথায় ভয় পাই।’

তিনি বলেন, ‘আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। এই শহরে আমার বন্ধু-আত্মীয়-স্বজন আছে। আমি কারও ফাঁদে পা দেব না। আমার ভোট আমি চাইব, তুমিও ভোট চাও। এলাকার জন্য কী করেছ, কী করবে—সেটাই বলো।’

নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়, পরে আর খোঁজ মেলে না। আমি ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। কেউ বলতে পারবে না আমাকে পাওয়া যায়নি। আন্দোলন-সংগ্রামে সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম।’

নিজের ভূমিকা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘আমি অনেকবার এমপি ছিলাম। কেউ বলতে পারবে না আমার কাছে এসে খালি হাতে ফিরেছে। তবে যা পারব না, তা কখনো আশ্বাস দিইনি। মিথ্যা আশ্বাস দেওয়া আমার কাজ নয়।’

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু লোক লাল কার্ড দেখানোর হুমকি দিচ্ছে। চাঁদাবাজি যদি হয়, তাহলে কারা করছে—সেটা জনগণ জানে। ১২ তারিখে জনগণই তাদের লাল কার্ড দেখাবে।’

শেষে তিনি বলেন, ‘ভাবটা এমন করা হচ্ছে যেন বিএনপি ক্ষমতায়। আওয়ামী লীগকে যেভাবে সরানো হয়েছে, বিএনপিকেও সেভাবে তাড়ানো হবে। বিএনপি কোনোভাবেই হঠাৎ গজিয়ে ওঠা দল নয়। এখন থেকেই দেশে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে।’



ফেসবুক কর্নার