March 11, 2026, 7:50 am
শিরোনাম :
আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু নিহত

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন সিজানুর রহমান (১৭) ও নেহাল হোসেন (১৭)।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের নামুইট থেকে দলগাছা গ্রামের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিজানুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে। অপর নিহত নেহাল হোসেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিজানুর ও নেহাল একটি মোটরসাইকেলযোগে কাথম থেকে কালিগঞ্জ সড়ক হয়ে শিমলা বাজারের দিকে যাচ্ছিলেন। নামুইট–দলগাছা গ্রামের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় দুই বন্ধু সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে তাদের নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতদের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত দুজনই নন্দীগ্রাম এম. কে. জি. স্কুলের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সিজানুর রহমান পড়াশোনার জন্য তার নানার বাড়ি সিধইল গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে ততক্ষণে তারা মারা যান। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ট্রাক শনাক্তের চেষ্টা চলছে।”



ফেসবুক কর্নার