March 11, 2026, 6:06 am
শিরোনাম :
আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

অভয়নগর প্রতিবেদক

অনুসন্ধানী সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ গোপালগঞ্জ জেলার বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক -শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা ও সম্মাননা সহ জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
মঙ্গলবার  (২৭জানুয়ারি)  বিকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক ও মানবিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা থেকে জেলা পর্যায়ে দুই জন ও উপজেলা পর্যায়ে দুইজন শিক্ষক এবং  জেলা পর্যায়ে দশ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগ থেকে  শ্রেষ্ঠত্ব অর্জন করায় সংগঠনটি তাদের  সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি(এ্যাসিল্যান্ড) আতাহার শাকিল,কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের স্বপ্নদ্রষ্টা,দিকনির্দেশক,
প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা  মিলটন খান,উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী তলসিম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, সাধারণ সম্পাদক পান্নু শিকদার, সাংবাদিক ফায়েকুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন- জেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক এম এ খালেক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার নিজামুল হক।শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক তারাইল উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মোহাম্মদ ফোরকান শরীফ টিটো।উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক পিংগলিয়া সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মো: রফিকুল ইসলাম ও কাশিয়ানী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পিনসিপাল মোঃ শাহিন আলম।জেলা পর্যায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১১ জন শিক্ষার্থীদের সম্মাননা প্রধান করা হয়। শ্রেণী শিক্ষার্থী কেটাগরিতে জেলা ও বিভাগ পর্যায় শ্রেষ্ঠ
কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী অথরা রহমান।ক্বিরাত কেটাগরিতে পিংগলিয়া সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আ.স.ম নাসরুল্লাহ মাহদী।
হামদ কেটাগরিতে শ্রেষ্ঠ কাশিয়ানী জিসি পাইলট স্কুল শিক্ষার্থী হাফসা ওয়াহিদ মেঘা।
বাংলা রচনা কেটাগরিতে কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী অনুভব কুমার বিশ্বাস। ইংরেজ রচনা কেটাগরিতে শ্রেষ্ঠ কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজ শিক্ষার্থী সাকিব মাহমুদ মারুফ। ইংরেজি বক্তব্যে কেটাগরিতে জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা জামান সোহা।তাৎক্ষণিক অভিনয় কেটাগরিতে জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  তাজকিয়া।জারিগান কেটাগরিতে এম এ খালেক সরকারি স্কুল শিক্ষার্থী জান্নাতুল নাইম ও তার দল।
ইংরেজি রচনা কেটাগরিতে জিসি পাইলট স্কুল শিক্ষার্থী  ছাত্র মো:তানজিমুল তালুকদার।
ক্বিরাত কেটাগরিতে পিংগলিয়া সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা শিক্ষার্থী  মহিউদ্দিন আহম্মেদ বশির। শ্রেনী শিক্ষার্থী কেটাগরিতে তারাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান সিয়াম।
এ সময় রিপোর্টার্স ফোরামের সকল সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ তাদের কৃতিত্বের প্রতি  রিপোর্টার্স ফোরামের এই সম্মাননা জানানোকে সাধুবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন সংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের এমন আয়োজন আমাদের চির সরনীয় হয়ে থাকবে,এছাড়াও তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং অনুভূতির কথা তুলে ধরেন। আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন  এ সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক এবং সাংবাদিকতা ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে আনা সহ সাংবাদিকতায় সত্য প্রকাসে সাহসিক ভুমিকা পালন করে জাচ্ছে। সংগঠনের উত্তোরত সাফল্য কামনা করেন সকল অতিথি বৃন্দ। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিলটন খান বলেন- সাংবাদিক দের কাঁধে কাঁধ মিলিয়ে সত্য প্রকাশে এক ছায়াতলে সবাই মিলে,সত্যের পথে অবিচল,অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার,  পেশার অধিকার সুরক্ষায়,সততার আলো ছড়ায়
নির্ভীক সংবাদ প্রকাশ করতে হবে, এই সংগঠন মানে শক্তি,ঐক্য আর সহকর্মীর আস্থার দ্বার
ন্যায়ের পথে এগিয়ে চলার,নির্ভরযোগ্য পরম ঘর।কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম পরিবার।
এর পৃর্বে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান এর নেতৃত্বে সকল সদস্য শ্রেষ্ঠত্বও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংগঠনটির থিম সঙ্গীত “এক-ই ছায়া তলে” বাজিয়ে  অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, অনুষ্ঠানে রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক ইবাদুল রানা ও সহ সভাপতি ফারুখ আহমেদ এর সঞ্চালনার পবিত্র কোরআন তেলওয়াত করেন সিনিয়র সহ সভাপতি রায়হান মুন্সী জসিম।



ফেসবুক কর্নার