April 29, 2026, 5:38 am
শিরোনাম :
চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পরে সচল ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন, স্বস্তিতে রৌমারীর জনজীবন সুনামগঞ্জে একই দিনে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষ, আহত অন্তত ৪১ মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার দাবি যশোরে, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত বিচার নিশ্চিত করা না হলে ছাত্র-জনতা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
বুধবার দুপুরে যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচিটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচড়া চেকপোস্ট এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তি এবং নেপথ্যের পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল অপরাধীদের আইনের আওতায় না আনা গভীর উদ্বেগ ও হতাশার জন্ম দিয়েছে বলে তারা মন্তব্য করেন। দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তারা দেশের রাজনীতিতে বিদেশি প্রভাব নিয়েও কঠোর সমালোচনা করেন। এক পর্যায়ে তারা বলেন, “এই দেশে যারা রাজনীতি করবে, তারা যদি ভিনদেশি প্রেসক্রিপশন অনুযায়ী রাজনীতি করতে চায়, তাহলে তাদের স্থান বাংলাদেশে হবে না।” এ বক্তব্য ঘিরে সমাবেশস্থলে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
কর্মসূচি চলাকালে ‘বিচার চাই, বিচার চাই’ এবং ‘হাদি হত্যার বিচার চাই’—এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতারা পুনরায় নির্বাচনের আগেই বিচার নিশ্চিত করার আল্টিমেটাম দেন এবং দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, সদস্য সচিব বিএম আকাশ, মুখপাত্র সাইদ সান, যুগ্ম আহ্বায়ক এস কে সুজনসহ সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার