June 25, 2026, 7:23 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

অভয়নগর প্রতিবেদক

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও অনেক ভালো এবং কোনো ধরনের ঘাটতি নেই।

বুধবার (২৮ জানুয়ারি) সিলেটে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আধুনিক ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে চালু থাকবে সুরক্ষা অ্যাপ, থাকবে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী ড্রোন নজরদারিও চালানো হবে, যদিও সব কেন্দ্রে ড্রোন থাকবে না।

তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন আনসার দায়িত্ব পালন করবেন, এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে তিনজন থাকবেন আর্মড আনসার। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম মাঠে থাকবে।

অন্য নির্বাচনের সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের প্রস্তুতি অনেক বেশি সমন্বিত ও কার্যকর। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের মধ্যে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। সবাই সৎভাবে দায়িত্ব পালনে প্রস্তুত।

গণভোটের পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার প্রসঙ্গে এক নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তাই এ বিষয়ে মন্তব্য করতে চান না।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।



ফেসবুক কর্নার