April 29, 2026, 5:56 am
শিরোনাম :
কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পরে সচল ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন, স্বস্তিতে রৌমারীর জনজীবন সুনামগঞ্জে একই দিনে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষ, আহত অন্তত ৪১ মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নড়াইলে উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধন: কৃষি উদ্যোক্তা রফিক শেখকে হয়রানি করার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামে গত ২৬ জানুয়ারি বহিরাগত ভাড়াটিয়া লোকদের মাধ্যমে একটি মানববন্ধন আয়োজন করে কৃষি উদ্যোক্তা রফিক শেখের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মানববন্ধনে দাবি করা হয় যে, রফিক শেখ মাছের ঘের ও রিসোর্ট নির্মাণের জন্য ফসলি জমি দখল করছেন। তবে সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, স্থানীয় কৃষকরা রফিকের প্রকল্পে ক্ষতি বা বাধা পাচ্ছেন না; বরং এলাকার বেকার যুবকদের জন্য এটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
রফিক শেখ জানিয়েছেন, তিনি বৈধভাবে জমি ক্রয় ও লিজ নিয়ে “প্রাইড এগ্রো কম্বাইন্ড ফার্ম” নামে কৃষি প্রকল্প পরিচালনা করছেন। স্থানীয় যুবক রাজু ও ইটভাটা মালিক মান্নান তার কাছ থেকে মাটি ও চাঁদা দাবি করেছিল। তা না দেয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানববন্ধন আয়োজন করা হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, “আমার প্রকল্পে মাছ ও সবজি চাষ হয়ে এলাকায় কর্মসংস্থান হচ্ছে। এটা নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।”
অপরপক্ষে, ইটভাটা মালিক মান্নান বলেন, রফিকের ঘের থেকে তিন ফসলি জমির ক্ষতি হচ্ছে, তবে তার ইটভাটা পরিচালনার প্রক্রিয়া ও কাগজপত্রের বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
স্থানীয়রা মানববন্ধনে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মিল নেই এবং এটি রফিক শেখের সামাজিক সম্মান নষ্টের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে বলে দাবি করছেন।



ফেসবুক কর্নার