October 6, 2026, 5:57 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারী রাস্তার গাছ কেটে বিক্রি করলেন এনামুল হক

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কচুর লতিহাটি মোড় হতে পাটাবুকা আখড়া ঘাট পর্যন্ত সরকারী রাস্তার তিনটি গাছ অবৈধ ভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে পঁশ্চিম বালিঘাটা গ্রামের এনামুল হক বাবুর বিরুদ্ধে। এনামুল ঐ গ্রামের মৃত এরফান আলী প্রামানিকের পুত্র।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে গাছগুলো কাটার সময় স্থানীয় জনতা বাধা দিলে গাছ কাটা বন্ধ করেন তিনি।
সরে জমিনে গিয়ে দেখা যায়, ঐ রাস্তার লাগানো বিশাল বড় কদম ও ইউক্যালিপটাস গাছ গোপনে এক ব্যক্তির নিকট ১২ হাজার টাকায় বিক্রি করে দেন। সকালে গাছগুলো কর্তন করলে স্থানীয় লোকজন তা বাধা প্রদান করেন। পরে উপজেলা বন বিভাগের কর্মকতা গাছ গুলো জব্দ করেন।
পাটাবুকা গ্রামের নুর জাহিরুল ইসলাম জানান, তিনি সহ মোখলেছার নামের একজন ব্যক্তি রাস্তায় গাছ তিনটি রোপন করেন এবং কোন সময় রাস্তার চলাচলের কারনে গাছ কর্তনের প্রয়োজন হলে তা বিক্রি করে স্থানীয় ঈদগাহ মাঠে দেওয়ার কথা ছিল।  কিন্তুু সকালে দেখি এনামুল হক বাবু গাছগুলো তাদের সমিতির বলে বিক্রি করেছে।
সমিতির সদস্য এনামুল হক বাবু বলেন, আখড়া ঘাটের ব্রীজের নির্মাণ কাজের জন্য রাস্তায় সমস্যা হওয়াই ঠিকাদারের অনুরোধের কারণে সমিতির রেজুলেশন করে গাছ বিক্রি করার সিদ্ধান্ত হয়। তবে আমি সমিতির সভাপতি নই, একজন সদস্য মাত্র।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন বলেন, আমরা ব্রীজ করবো নদীতে। সেখানে সরকারী রাস্তার গাছের সাথে আমাদের কোন সম্পর্কই নেই। আর গাছ কাটার কথা বলার কোন প্রশ্নই ওঠে না।
উপজেলা বন কর্মকর্তা মহিউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে গুলো জব্দ করেছি। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুুতি চলছে।



ফেসবুক কর্নার