April 29, 2026, 8:22 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, ১ আহত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোংলায় নৌ পুলিশের একটি হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজ এলাকার পশুর নদীতে এই ঘটনা ঘটে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা অ্যাডিশনাল ডিআইজির আগমনের প্রস্তুতির অংশ হিসেবে চালকসহ দুই নৌ পুলিশ সদস্য বোটে গিয়ে জ্বালানি তেল সংগ্রহ করছিলেন। বোটটি চালু করার সময় ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়ে হঠাৎ আগুন ধরে যায়। জ্বালানি তেলের উপস্থিতিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে একজন নিরাপদে নামতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) আগুনে পুড়ে আহত হন। তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোংলা নৌ পুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তেলের কারণে মুহূর্তের মধ্যে বোটটি পুরোপুরি পুড়ে যায়।



ফেসবুক কর্নার