August 16, 2026, 1:41 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ফেনীতে শুরু সমাবেশ, যোগ দেবেন জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

জামায়াতে ইসলামী ফেনী জেলা নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার পর তার বক্তব্য রাখার কথা রয়েছে।
জনসভায় অংশ নিতে ভোর থেকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। সকাল ৮টায় শুরু হওয়া জনসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে জনসভায় যোগ দেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পাইলট মাঠ।

জামায়াতে আমিরের এই আগমন আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আরও শক্তিশালী করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
জামায়াত আমিরের পর বক্তব্য রাখবেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের নেতারা।



ফেসবুক কর্নার