October 10, 2026, 5:46 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

নড়াইলে ড. মুহাম্মদ কামরুজ্জামানের বাড়ির গেট কেটে দুর্ধর্ষ চুরির চেষ্টা

আবদুল হামিদ শেখ নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালক ও নড়াইলের কৃতিসন্তান অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরির চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ চোরচক্র।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে। গভীর রাতে বাড়ির মূল ফটকের লোহার গেট কাটার সময় ভেতরে অবস্থানরত পরিবারের সদস্যরা শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় পরিস্থিতি টের পেয়ে চোরচক্র গেটের অর্ধেক অংশ কেটে দ্রুত পালিয়ে যায়।
হঠাৎ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, ঘটনার সময় ওই ঘরে তার মা ও ভাবী অবস্থান করছিলেন। গেট কাটার শব্দে তাদের ঘুম ভেঙে গেলে চোরেরা পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গেট কাটা সম্পন্ন হলে জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সে জন্য গ্রামবাসীকে রাতের বেলায় সতর্ক থাকার আহ্বান জানান।
ঘটনার পর ভোর রাত ৪টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে লোহাগড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।



ফেসবুক কর্নার