June 25, 2026, 6:02 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক স্টেডিয়াম করা হবে: জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশে নারীরা যথাযথ সম্মান ও নিরাপত্তা থেকে বঞ্চিত।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে জামায়াত আমির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, তিনি কখনো আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকারের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে ফেনীর সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর অংশ হিসেবে ফেনীতে একটি মেডিকেল কলেজ এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম স্থাপন করা হবে।

তিনি বলেন, যাদের রাজনীতির কারণে এক সময় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই রাজনীতিকে লাল কার্ড দেখানোর সময় এসেছে। যুবসমাজকে বেকার ভাতা দিয়ে অপমান করা হবে না উল্লেখ করে তিনি বলেন, তরুণদের দেশ গড়ার দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে।

ফেনী বাঁধ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।

সমাবেশের শেষ পর্যায়ে ফেনীর তিনটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন তিনি।

এর আগে, ফজরের নামাজের পর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। জনসভা শুরুর আগেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।



ফেসবুক কর্নার