October 10, 2026, 5:49 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

বাইক দুর্ঘটনায় ঝরে গেল এক যুবকের তাজা প্রাণ

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ডায়াবেটিস হাসপাতালের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইরফানুল ইসলাম চুহিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. হেলাল উদ্দীন জানান, চট্টগ্রামমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চুহিম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইরফানুল ইসলাম চুহিম লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রাহুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার