June 25, 2026, 4:11 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১০

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি চালুর কৃতিত্ব দাবি করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা আলাদাভাবে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগান থেকে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সময় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থানা, এসপি ও ডিসি কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অন্যদিকে, বিএনপিও তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে সংঘর্ষের দায় এনসিপির ওপর চাপিয়েছে।



ফেসবুক কর্নার