March 11, 2026, 1:28 am
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাগমারায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জাহাঙ্গীর আলম বাগমারা রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলায় মাহাবুর (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর–বাইগাছা মোড় সংলগ্ন একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহাবুর ২ নম্বর নরদাশ ইউনিয়নের হাটমাধনগর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে কলাবাগানের ভেতর একটি মোবাইল ফোনের রিংটোন শুনে এক পথচারী সেখানে যান। ফোনটি রিসিভ করার পর জানতে পারেন সেটি মাহাবুরের। পরে আশপাশে খোঁজ নিতে গিয়ে কলাবাগানের ভেতরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে এনজিওর ঋণ ও অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য যাচাই করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।



ফেসবুক কর্নার