October 10, 2026, 5:40 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

বানারীপাড়ায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার

বরিশালের বানারীপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় বানারীপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন।
বানারীপাড়া থানার একটি সূত্র জানায়, চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।



ফেসবুক কর্নার