October 10, 2026, 5:40 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

নওগাঁর মহাদেবপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মহাদেবপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তিনি মহাদেবপুর থানায় উপস্থিত হয়ে থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত নথিপত্র, তদন্তের অগ্রগতি, রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা, মালখানা, হাজতখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শাখা ঘুরে দেখেন। এ সময় তিনি চলমান ও নিষ্পত্তিযোগ্য মামলাগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে সদাচরণ, দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে পুলিশ সুপার মহোদয় মহাসড়কে ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার, অপরাধ দমন কার্যক্রম ত্বরান্বিত করা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই একটি কার্যকর ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মহাদেবপুর থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।



ফেসবুক কর্নার