October 6, 2026, 5:37 am
শিরোনাম :
চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার কলেজছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ, মুক্তিপণ আদায়ের দাবি শেখ হাসিনার কর্মকাণ্ডই তারেকের দিল্লি সফরে বড় চ্যালেঞ্জ

নিরাপত্তাসহ ২ দফা দাবি বিচারকদের, না মানলে রোববার থেকে কলম বিরতির হুঁশিয়ারি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

দেশের সকল আদালত, বিচারকের বাসস্থান এবং যাতায়াতের পথে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএজএসএ)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিজেএসএ সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহীর ঘটনায় বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রেফতার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব দেখানোর দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের পূর্ব-পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে। এর কিছুক্ষণ পরই বিচারকের ৯ম শ্রেণি পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিমন। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। এছাড়া লিমনও আহত হয়।



ফেসবুক কর্নার