October 10, 2026, 9:37 am
শিরোনাম :
অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

কাউখালীতে সেনাবাহিনীর চেকপোস্টে গাঁজাসহ দু’জন আটক

মাসুম বিল্লাহ স্টাফ

 

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় বাংলাদেশ সেনাবাহিনীর স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন বরিশাল-পিরোজপুরগামী মুন্না পরিবহনের বাসচালক হান্নান মৃধা (৪৩) এবং কুয়াকাটা থেকে খুলনাগামী একটি বাসের যাত্রী উজ্জ্বল হাওলাদার (৩০)। সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শিয়ালকাঠি চৌরাস্তায় চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে গাঁজা উদ্ধার করা হয়।পরে উদ্ধারকৃত গাঁজাসহ আটক দু’জনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার