August 15, 2026, 11:28 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

মোড়েলগঞ্জের শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল আলীম

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমকে মোড়েলগঞ্জ উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার মোড়েলগঞ্জ উপজেলায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, অধ্যক্ষ আব্দুল আলীমের নেতৃত্বে বাগেরহাট-৪ আসনে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। বিশেষ করে শিক্ষা, যোগাযোগ, কৃষি ও অবকাঠামো খাতে দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে মোড়েলগঞ্জের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন থেকে বিজয়ী হয়ে অধ্যক্ষ আব্দুল আলীম সংসদ সদস্য নির্বাচিত হন।



ফেসবুক কর্নার