October 10, 2026, 10:43 am
শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের

বেনাপোল ট্রাজেডির ১২ বছর: চিরন্তন শোকের দিন

ইকরামুল ইসলাম

১৫ ফেব্রুয়ারি বেনাপোল ট্রাজেডির ১২ বছর পূর্ণ হলো। ২০১৪ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন কোমলমতি শিক্ষার্থী। শিক্ষা সফর শেষে মেহেরপুরের মুজিবনগর থেকে বাসে করে ফেরার সময় চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা কাঁদবিলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে ৯ শিক্ষার্থী মারা যায়, আহত হয় অন্তত ৮০ জন শিক্ষার্থী ও শিক্ষক। নিহতরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রতিবছর এই দিনটি স্মরণে বিদ্যালয়ে শোকসভা, মিলাদ মাহফিল ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হলেও এ বছর নির্বাচনী ব্যস্ততার কারণে আনুষ্ঠানিক কার্যক্রম সীমিত ছিল। শোকের এই দিনে অভিভাবকরা বলেন, “সন্তান হারানোর শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।” বেনাপোল শহরের জনগণ আজও সেই মর্মান্তিক ঘটনার বেদনা অনুভব করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বেনাপোল পৌরসভার নির্মিত স্মৃতিস্তম্ভটি বর্তমানে অযত্ন-অবহেলায় রয়েছে। শহীদ শিশুদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে অভিভাবক ও এলাকাবাসী স্মৃতিস্তম্ভ সংস্কার ও নিয়মিত পরিচর্যার দাবি জানিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি তাই শুধু একটি তারিখ নয়, এটি বেনাপোলবাসীর হৃদয়ে চিরস্থায়ী এক বেদনার দিন।



ফেসবুক কর্নার