October 10, 2026, 10:42 am
শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের

দেশব্যাপী সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ

মিজানুর রহমান সাগর

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস এবং বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি হাওলাদার মোরশেদ আলম সভাপতিত্ব করেন। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কমিটির সদস্য বেলাল হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক আল মাহমুদসহ জেলা ও বিভিন্ন উপজেলার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নির্বাচনের পর থেকে সারাদেশে হত্যার ঘটনা, ধর্ষণ ও রাজনৈতিক সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত বিচার, দোষীদের শাস্তি এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সহিংসতা অবিলম্বে বন্ধ করা না হলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।



ফেসবুক কর্নার