June 24, 2026, 6:17 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

সিরাজগঞ্জে বিএনপি-সংশ্লিষ্ট সহিংসতায় স্থানীয় ভোটার আহত

হারুন আর রশিদ হাবিবুল্লাহ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভিগমপুর গ্রামে সাব্বির হাসান নামে এক ব্যক্তি বিএনপি সমর্থকদের হামলার শিকার হয়েছেন। ১৩ ফেব্রুয়ারি জয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সাব্বিরকে ইট দিয়ে আঘাত করে এবং পেটের দুই পাশে গুরুতর জখম করেন। হামলার সময় তার বাবা সন্ত্রাসীদের পায়ে ধরে ছেলেকে রক্ষা করেন। আহত সাব্বির বর্তমানে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিএনপি নেতাকর্মীরা হুমকি, চাপ ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ব্যবসায়ীরাও অনলাইন ও স্থানীয়ভাবে হুমকির মুখে পড়েছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, নতুবা পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
এদিকে, নির্বাচনী ফলাফলের স্বচ্ছতা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। যেখানে জামায়াতের কোনো ভোট ছিল না, সেখানে রিকশা প্রতীক ৯৮৪ ভোট ও বিএনপি ১,১৫৪ ভোট পেয়েছে। এলাকার পরিবেশেও রাত জেগে উচ্চ আওয়াজে গান বাজানো ও মদ্যপানসহ অরাজকতার অভিযোগ উঠেছে, যা নির্বাচনকালীন উত্তেজনা বাড়িয়ে তুলেছে।



ফেসবুক কর্নার